ads

বৃহস্পতিবার , ৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পয়েন্ট হারালো মেসিবিহীন পিএসজি : শেষ মুহূর্তের গোলে ড্র

খবর টি পড়েছেন : ১৪৯
পয়েন্ট হারালো মেসিবিহীন পিএসজি : শেষ মুহূর্তের গোলে ড্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লাইপজিগের বিপক্ষে এর আগের দেখায় জোড়া গোলে পিএসজিকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে ফিরতি দেখায় গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে আর্জেন্টাইন এই তারকা। এতে জার্মান ক্লাবটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরিসিও পচেত্তিনো দল।

Shamol Bangla Ads

ম্যাচের ১০ মিনিটে লাইপজিগ ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি জার্মান ক্লাবটি। আন্দ্রে সিলভাকে ফাউল করেন পেরেইরা। স্পট কিক থেকে পেরেইরার শট গোলকিপার দোনারুম্মা ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে প্রতিপক্ষকে এগিয়ে যেতে দেননি।

২১ মিনিটে পিএসজি ঠিকই সমতায় ফেরে। এমবাপ্পের এসিস্টে বক্সের ভিতরে বা পায়ের জোরালো শটে উইনালডম সমর্থকদের মুখে হাসি ফোটান। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মারকুইনহোসের হেড পাস থেকে ডাচ মিডফিল্ডার উইনালডম পোস্টের কাছ থেকে হেডেই লক্ষ্যভেদ করেন।

Shamol Bangla Ads

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে এনকুকুকে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে ডি বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে আসরে লাইপজিগকে প্রথম পয়েন্ট এনে দেন সোবোসলাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টিনার দল ঘোষণা পরবর্তী সংবাদ আইসিসির সেরার তালিকায় বাংলাদেশ-পাকিস্তান-নামিবিয়ার ক্রিকেটার, নেই ভারত