ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার আজাদ সরকার’র পদ্য ‌‘প্রেম তুমি কী?’

প্রেম তুমি কী?
আজাদ সরকার
…………………………………………………….
প্রেম তুমি কী?
তুমি কি মুকুলে থাকা ঘুমন্ত ফুল
নাকি অবিরাম বয়েচলা নদীর দু’কূল।
প্রেম তুমি কী?
তুমি কি জনমনে সম্পর্কে’র বেড়াজাল
নাকি প্রেমনদীতে ঝিলিমিলি খাল।
প্রেম তুমি কী?
তুমি কি আবেগের প্রতিচ্ছবি
নাকি রঙ্গিন চোখে ঝলমল রবি।
প্রেম তুমি কী?
তুমি কি দিগন্ত ছোঁয়া শঙ্খচিল
নাকি আকাশের মত স্বপ্নীল।
প্রেম তুমি কী?
তুমি কি শীতার্ত দিনে উষ্ণচাদর
নাকি তুমি মমতাময়ী মায়ের আদর।
প্রেম তুমি কী?
তুমি কি শুধুই অপেক্ষা!
নাকি তুমি প্রেমিক যুগলের প্রতীক্ষা।

Need Ads