ads

রবিবার , ১৭ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৪
নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুবকদের খেলাধূলায় আকৃষ্ট করতে শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্সেল ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আব্দুল খালেক মিনি ষ্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়। তীব্র প্রতিযোগিতামূলক এই খেলায় নালিতাবাড়ী যুব মুসলিম সংঘ ১-০ গোলে বৈশাখী একাদশকে পরাজিত করে।

Shamol Bangla Ads

মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ও চিত্র নায়িকা কেয়ার উপস্থিতিতে হাজার হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করে। খেলার প্রথম ১০ মিনিটের মাথায় নালিতাবাড়ী যুব মুসলিম সংঘের পক্ষে গোল করে দলকে এগিয়ে দেন শাহীন। প্রথমার্ধে ১-০ তে খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে কেউ আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে জয় পায় নালিতাবাড়ী যুব মুসলিম সংঘ।

খেলায় মার্সেল কোম্পানির পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন, মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র আমিন খান, চিত্র নায়িকা কেয়া ও নালিতাবাড়ী মার্সেল ব্র্যান্ডের ডিলার রুনা ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী মো. সামিউল হক।

Shamol Bangla Ads

এছাড়াও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে খোরশেদ আলম খোকা, আসাদুজ্জামান আসাদ, শহিদুল্লাহ তালুকদার মুকুল, মিজানুর রহমান মিজান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টার, রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমানউল্লাহ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার বলেন, আমাদের পৃষ্ঠপোষকতায় এমন সুন্দর খেলা আয়োজন হয়েছে দেখে আমার অনেক ভালো লাগছে। বর্তমান যুবসমাজ খেলাধুলায় মনোযোগ হারিয়ে বিপথে চলে যাচ্ছে, যার দরুণ তাদেরকে খেলার মাধ্যমে মাঠে ফেরানোর জন্য আমাদের এই ধরনের প্রোগ্রাম চলমান থাকবে। আমরা আশা করি এই সকল ছেলেগুলোই একদিন আমাদের ফুটবলকে বিশ্বদরবারে তুলে ধরবে।

পরে অতিথিরা বিজয়ী দল নালিতাবাড়ী যুব মুসলিম সংঘ ও বিজিত দল বৈশাখী একাদশের খেলোয়ারদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি মার্সেল ব্যান্ডের ফ্রিজ ও রানার্স আপ দলকে মার্সেল ব্র‌্যান্ডের এলইডি টিভি দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন শেরপুরের বিশিষ্ট রেফারি মজিবর রহমান।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টটি মুঠোফোনের মাধ্যমে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ মতিয়া চৌধুরী এমপি। টুর্নামেন্টে ১৬ দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগের উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত