ads

শনিবার , ১৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২১৯
শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উত্তরা স্পোর্টিংকে ৬-১ গোলে হারিয়ে শুভ সূচনা রাইজিং স্পোর্টিং ক্লাবের

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগের (২০১৯-২০২০) উদ্বোধন করা হয়েছে। ১৬ অক্টোবর শনিবার বিকেলে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম ও এসএসসি ৯৫ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনডিসি মো. মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, ৯৫ ফাউন্ডেশনের সদস্য শামীম সবুর, মোস্তাক আহমেদ, লুৎফর রহমান, ফুয়াদউল্লাহ, উদয় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে এসএসসি ৯৫ ফাউন্ডেশনের পক্ষ থেকে জার্সি ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়।

উদ্বোধনী দিনের খেলায় নির্ধারিত ৮০ মিনিটে রাইজিং স্পোর্টিং ক্লাব উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৬-১ গোলে পরাজিত করে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

উল্লেখ্য, এ জেলা লীগে ১৬টি দল অংশ নিচ্ছে। লীগের স্পন্সর হিসেবে রয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাঠে নামার আগেই বাংলাদেশকে হুমকি দিল স্কটল্যান্ড পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত