ads

মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবরূপের বার্সেলোনার মুখোমুখি বায়ার্ন

খবর টি পড়েছেন : ১৫৫
নবরূপের বার্সেলোনার মুখোমুখি বায়ার্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ড্র-তে একই গ্রুপে নাম ওঠার পর থেকেই বায়ার্ন মিউনিখ-বার্সেলোনা ম্যাচ নিয়ে উচ্চারিত হচ্ছে স্কোরলাইনটি- ‘৮-২’। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে এমনই বড় ব্যবধানে বায়ার্নের কাছে পর্যুদস্ত হয়েছিল বার্সা। সেই বার্সা আবার মুখোমুখি বায়ার্নের। ঠিক ‘সেই বার্সা’ও নয় আসলে; লিওনেল মেসি নেই, লুইস সুয়ারেজ, আন্তোনিও গ্রিজম্যানও নেই।

Shamol Bangla Ads

চলতি মৌসুমের শুরুতে ক্যাম্প ন্যু ছেড়েছেন মেসিসহ ১১ জন। পরিবর্তে রোনাল্ড কোম্যানের দলে এসেছেন মেম্পিস দেপাই, এরিক গার্সিয়া, সার্জিও আগুয়েরোরা। বলা যায় ‘নতুন’ বার্সা। কাতালুনিয়ার রাজধানীতে আজ নবরূপের বার্সেলোনার মুখোমুখি হতে যাওয়া জার্মান জায়ান্টরা অবশ্য প্রায় পুরোনোই। আক্রমণভাগে রবার্ট লেভানডস্কির সঙ্গে থমাস মুলার, সার্জ জিনাব্রিসহ মূল স্কোয়াড একই আছে। তবে মৌসুমের প্রথম ম্যাচ বলে এবারকার প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ খুব বেশি নয়।

২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতে আজ আরও নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ম্যানইউর প্রতিপক্ষ সুইস ক্লাব ইয়ং বয়েজ, চেলসির প্রতিপক্ষ ক্লাব মালিক রেমান আব্রামোভিচের দেশের জেনিত সেন্ট পিটার্সবার্গ।

Shamol Bangla Ads

ন্যু ক্যাম্পে বার্সার আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরুর সময়ে বেশি আলোচনা অবশ্য মেসির অনুপস্থিতি নিয়ে। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সার্জিও বুসকেটসকে প্রথম প্রশ্নটিই শুনতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে ঘিরে, ‘সে যা কিছু বার্সাকে দিয়ে গেছে, আমার সঙ্গে ব্যক্তিগত যে হৃদ্যতা ছিল, সব মিলিয়ে ওর চলে যাওয়াটা ছিল ধাক্কা। এক ধরনের আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া, যা হজম করা কঠিন ছিল। তবে আমাদের এখন পথ চলতে হবে। মৌসুম মাত্র শুরু হলো। লিওকে ছাড়াই অভ্যস্ত হতে হবে আমাদের।’

এদিকে, ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে নতুন শুরু করতে যাচ্ছেন পুরোনো ক্লাব ম্যানইউর সঙ্গে। ‘এফ’ গ্রুপে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ সুইজারল্যান্ডের ইয়ং বয়েজ। ম্যাচটি হবে বার্নে। রোনালদো-ভারানেসহ এবার যোগ দেওয়া সবাই আছেন ম্যানইউ স্কোয়াডে, তবে চোটজনিত সমস্যায় কাভানি ও হেন্ডারসন যুক্তরাজ্য ছাড়েননি। এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল ও ইতালিয়ান ক্লাব আতালান্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমিরাতে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজ পরবর্তী সংবাদ মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগের ‘অরবিটার’ প্রশিক্ষণ…