ads

রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যানইউতে ফিরেই জোড়ো গোল করলেন রোনালদো

খবর টি পড়েছেন : ২১৪
ম্যানইউতে ফিরেই জোড়ো গোল করলেন রোনালদো
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘরের ছেলের ঘরে ফেরাটা হলো রঙিন। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টারে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় অভিষেকটা স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ সেপ্টেম্বর শনিবার প্রিমিয়ার লিগে রোনালদোর জোড়ো গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানইউ।

Shamol Bangla Ads

প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তিনি গোল করেছিলেন ১১৮টি। ২০০৩-০৯ পর্যন্ত ৬ মৌসুম ম্যানইউতে ৩টি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ ৮টি ট্রফি জিতেছিলেন তিনি। এ ক্লাবে থাকার সময়ই প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন সিআরসেভেন। শনিবার দ্বিতীয় অধ্যায়ে ম্যানচেস্টারে ইউনাইটেডের হয়ে প্রথম দিন মাঠে নামার দৃশ্য দেখতে মানচেস্টার ইউনাইটেড সমর্থকরা ভিড় করেন স্টেডিয়ামে। গ্যালারিতে তিল ধারণের জয়গা ছিল না। ম্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ইউনাইটেড। বিরতির ঠিক আগে মেলে গোলের দেখা।

বিশ্বকাপ বাছাইয়ে হলুদ কার্ডের পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় একটু আগেভাগেই ম্যানচেস্টারে চলে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় অধ্যায় শুরুর আগে ক্লাবের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রোনালদো।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার ম্যানইউর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। আর ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ফিরেছেন প্রথমবারের মতো পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে, ‘এই কারণেই আমি এখানে। আমি এখানে ছুটি কাটাতে আসিনি…আগের সময়টা ভালো ছিল। গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি। আমার সেই সামর্থ্য আছে, আমার সতীর্থদেরও। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোনালদোর দ্বিতীয় অধ্যায় শুরু হতে পারে আজ পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান