ads

মঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

খবর টি পড়েছেন : ২৫১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের দলগুলোর নাম আগেই প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার সূচি প্রকাশ করেছে সংস্থাটি। ১৭ আগস্ট মঙ্গলবার সকালে এক বিবৃতি দিয়ে ওই সূচি প্রকাশ করে আইসিসি। ২ রাউন্ডে ৪টি গ্রুপে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট ওই আসরে লড়বে দলগুলো।

Shamol Bangla Ads

রাউন্ড ওয়ান ও সুপার টুয়েলভে মোট গ্রুপ ৪টি। সুপার টুয়েলভে সরাসরি ৮টি দল খেলবে। আর রাউন্ড ওয়ানের গ্রুপ এ ও গ্রুপ বি থেকে ৪টি দল সুপার টুয়েলভে যুক্ত হবে।

বিশ্বকাপের সূচনা হবে ওমানে রাউন্ড ওয়ানের খেলা দিয়ে। ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়ানিউগিনি। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-স্কটল্যান্ড। একদিন বাদেই ১৯ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এদিন সন্ধ্যা ৬টায় স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে। এটি শুরু হবে দুপুর ২টায়। ২২ অক্টোবর পর্যন্ত চলবে রাউন্ড ওয়ানের খেলা।

Shamol Bangla Ads

রাউন্ড ওয়ানের খেলা শেষে শুরু হয়ে সুপার টুয়েলভের খেলা। ২৩ অক্টোবর আবুধাবিতে দুপুর ২টায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। আর সন্ধ্যা ৬টায় ডুবাইতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্টইন্ডিজ। সুপার টুয়েল্ভের খেলা শেষ হবে ৮ নভেম্বর। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ নভেম্বর। আর ফাইনাল ১৪ নভেম্বর।

বাংলাদেশকে রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

সুপার টুয়েলভে গ্রুপ ওয়ান ও গ্রুপ টুতে ভাগ হয়ে লড়বে দল গুলো। এই পর্বে গ্রুপ ওয়ানে পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও রাউন্ড ওয়ান থেকে কোয়ালিফাই করা এ-ওয়ান ও বি-ওয়ান। আর গ্রুপ টু’তে আছে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও রাউন্ড ওয়ান থেকে এ-টু ও বি-টু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বপ্নের ত্রয়ীকে এক ক্লাবে খেলানোর স্বপ্ন দেখছে পিএসজি পরবর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশা