ads

শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বপ্নের ত্রয়ীকে এক ক্লাবে খেলানোর স্বপ্ন দেখছে পিএসজি

খবর টি পড়েছেন : ১৬৪
স্বপ্নের ত্রয়ীকে এক ক্লাবে খেলানোর স্বপ্ন দেখছে পিএসজি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলতি মৌসুমের শুরু থেকেই লিওনেল মেসিকে দলে ভেড়াতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এজন্য বড় অংকের অর্থ খরচ করতেও পিছপা হবে না তারা। মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও আসছে?
মেসি, রোনাল্ডো ও নেইমার স্বপ্নের ত্রয়ীকে এক ক্লাবে খেলানোর স্বপ্ন দেখছে পিএসজি! পরের গ্রীষ্মকালীন মরসুমে সিআর সেভেনও নাম লেখাতে পারেন প্যারিসে। এমনটাই রিপোর্ট স্প্যানিশ সংবাদপত্র এএস-এর। পিএসজি-র সভাপতি নাসের আল-খেলাইফি চাইছেন তাঁর স্বপ্নের দল মেসি-রোনাল্ডো-নেইমারকে নিয়েই সাজাতে।

Shamol Bangla Ads

একাধিক সংবাদ মাধ্যম বলছে কিলিয়ান এমবাপে নাকি প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে পারেন। এমবাপের পরিবর্তেই খেলাইফি তাঁর ক্লাবে আনতে চাইছেন পর্তুগিজ জাদুকর সিআর সেভেনকে। এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী বছরই। পিএসজিও চায় না আর তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করতে। এমবাপের বদলেই খেলাইফির পাখির চোখ রোনাল্ডোর দিকেই। অন্যদিকে রোনাল্ডোয় আর জুভেন্তাসে থাকতে আগ্রহী নন। চলতি বছরই সম্ভবত তাঁর শেষ। ফলে দুয়ে দুয়ে চার হতেই পারে। খেলাইফি যদিও এমবাপের প্রসঙ্গে বলছেন, “এমবাপে একটা লড়াকু টিম চেয়েছিল। এখন সেটা ও পেয়েছে। আশা করি ওর ক্লাবে না থাকার আরও কোনও কারণ থাকতে পারে না।

অন্যদিকে নেইমারও তাঁর প্রিয় বন্ধু মেসিতে মজেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির সঙ্গে বার্সায় খেলার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্ক শেষ করে প্যারিসে এসেছেন। সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করবেন মেসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশ জিতলে তো আমি জিতে যাই: মুস্তাফিজ পরবর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ