ads

শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

খবর টি পড়েছেন : ২০৬
ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোপা আমেরিকার লড়াইয়ের পর ফের মুখোমুখি হচ্ছে ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল। আগামী ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সর্বশেষ সভায় এই অঞ্চলের বাছাই পর্ব সূচি চূড়ান্ত হয়।

Shamol Bangla Ads

আগামী ২ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, একই দিনে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল, ওই দিন আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এ নিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো শিরোপা জিতলো আর্জেন্টিনা।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার ওপরে ব্রাজিল। ৬ ম্যাচের প্রতিটিতেই জেতা নেইমারদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসিসির ‘মাস সেরা’ খেলোয়াড় হলেন সাকিব পরবর্তী সংবাদ পিএসজির হয়ে আজ মাঠে নামছেন মেসি?