ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির ‘মাস সেরা’ খেলোয়াড় হলেন সাকিব

খবর টি পড়েছেন : ২১৪
আইসিসির ‘মাস সেরা’ খেলোয়াড় হলেন সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইসিসির ‘মাস সেরা’ সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওই কৃতিত্ব গড়লেন সাকিব। নারী ক্রিকেটার হিসেবে ওই সম্মান পেয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের স্টেফান টেইলর।

Shamol Bangla Ads

জানা গেছে, শুরুতে প্রতি মাসের সেরা ৩ পারফর্মারকে বেছে নেয় আইসিসি। তারপর জুড়ি বোর্ড এবং দর্শকদের ভোটে নির্বাচিত করা হয় মাসের সেরা ক্রিকেটারকে। উল্লেখ্য এখানে শুধুই আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দেয় আইসিসি।

জুলাই মাসে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ফরম্যাটের সিরিজ খেলতে গিয়েছিল। সেখানে একটি টেস্ট এবং সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ভালো ব্যাটিং না করলেও বল হাতে সাকিব নিয়েছিলেন পাঁচ উইকেট। ওয়ানডেতে ব্যাটে-বলে পারফর্ম করে হয়েছিলেন সিরিজসেরা। টি-টোয়েন্টিতে বল হাতে নিয়েছিলেন তিন উইকেট। ওভারপ্রতি সাতের কম ইকোনমিতে তার নেওয়া তিন উইকেট বাংলাদেশের সিরিজ জয়কে সহজ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার মেসি পরবর্তী সংবাদ ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা