ads

বুধবার , ১১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টিতে ফের নাম্বার ওয়ান সাকিব

খবর টি পড়েছেন : ১৮৪
টি-টোয়েন্টিতে ফের নাম্বার ওয়ান সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মোহাম্মদ নবীকে পেছেনে ফেলে নিজের হারানো স্থান ফিরে পেলেন তিনি। সাকিব এখন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার।দীর্ঘ তিন বছর পর নিজের সিংহাসন ফিরে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

Shamol Bangla Ads

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন সাকিব। পুরো টুর্নামেন্টে সিরিজ জয়ের পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন তিনি। এই সিরিজে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে মোট ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন তিনি। সবশেষ ২০১৮ সালে এই ফরম্যাটে শীর্ষস্থানে ছিলেন সাকিব।
সাকিবের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট এখন ২৮৫।
সীমিত পরিসরে দুই ফরম্যাটে সাকিব এখন অলরাউন্ডারে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। টেস্টে সাকিব রয়েছেন পাঁচ নম্বরে। এছাড়া ব্যাটিংয়ে তিনধাপ এগিয়ে ৫৩তম এবং বোলিংয়ে ছয়ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসিতে প্যারিসের শেয়ার বাজারও চাঙ্গা পরবর্তী সংবাদ নেইমার আমার জন্য অনেক কিছু করেছে : মেসি