ads

মঙ্গলবার , ১০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিতে প্যারিসের শেয়ার বাজারও চাঙ্গা

খবর টি পড়েছেন : ১৫৩
মেসিতে প্যারিসের শেয়ার বাজারও চাঙ্গা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মেসি পিএসজিতে আসছেন, এই এক খবরেই ক্লাবটির মাঠ ও মাঠের বাইরে প্রভাব পড়া শুরু হয়ে গেছে। মেসি আসার খবরে পিএসজির ফ্যান টোকেনের মূল্য বেড়ে গেছে ৪৩ শতাংশ।

Shamol Bangla Ads

করোনার কারণে অনেক ক্লাব এই ফ্যান টোকেন ব্যবস্থার দিকে আগ্রহী হয়েছে। এদিকে হু হু করে দাম বাড়তে শুরু করেছে ফরাসি ফুটবলের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দামও। প্যারিসের ক্লাবটিতে সাবেক বার্সেলোনা অধিনায়ক যোগ দিলে বাড়বে ফরাসি ফুটবলের জনপ্রিয়তা। একই কারণে বাড়তে পারে টিভি দর্শকের সংখ্যাও। দুইয়ে মিলিয়ে শেয়ার বাজারে এই প্রভাব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁর শেয়ারের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। টিভি গ্রুপ টিএফওয়ান এবং চ্যানেল প্লাসের মালিক ভিভেন্দির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৩ ও দশমিক ২ শতাংশ।

Shamol Bangla Ads

মেসির বিদায়ী সংবাদ সম্মেলনের ভাষ্য অনুযায়ী, পিএসজিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে। অবশ্য অন্য কয়েকটি দলের কাছ থেকেও তিনি প্রস্তাব পেয়েছেন বলে জানান আর্জেন্টাইন তারকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা : অধিনায়ক টম… পরবর্তী সংবাদ টি-টোয়েন্টিতে ফের নাম্বার ওয়ান সাকিব