ads

বুধবার , ৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে ১২১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

খবর টি পড়েছেন : ১৭৭
বাংলাদেশকে ১২১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১২১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান তুলেছে ম্যাথু ওয়েডের দল।

Shamol Bangla Ads

টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে অ্যালেক্স ক্যারি (১১) মেহেদী হাসানের বলে মিড অনে নাসুম আহমেদের হাতে ধরা পড়েন। আরেক ওপেনার জশ ফিলিপকে (১০) বোল্ড করেন মোস্তাফিজুর রহমান।

তৃতীয় উইকেট জুটিতে ময়েজেস হেনরিকস ও মিচেল মার্শ পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয় অস্ট্রেলিয়া। তবে খুব বেশি এগোতে পারেননি তারা। দলীয় ৮৮ রানে হেনরিকসকে ৩০ রানে সাকিব বোল্ড করলে ভাঙে ৫৭ রানের জুটি।

Shamol Bangla Ads

হেনরিকসের পর ইনিংস সর্বোচ্চ ৪৫ করা মার্শকে ফেরান শরিফুল। ইনিংসের শেষদিকে মোস্তাফিজ আর শরিফুলের বোলিং তোপে ১৮ রানের মধ্যে ম্যাথু ওয়েড (৪), অ্যাস্টন অ্যাগার (০), অ্যাস্টন টার্নারের (৩) উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দিকে স্টার্কের ১০ বলে ১৩ রানে ৭ উইকেটে ১২১ রানে থামে অস্ট্রেলিয়া।
আজও বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। এখন ব্যাটসম্যানরা কাজটা ঠিকঠাক করতে পারলেই সিরিজটা ২–০ করে ফেলতে পারবে বাংলাদেশ

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফের দাপুটে জয় টাইগারদের