টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বেশিবার টি-টোয়েন্টির শিরোপাও জিতেছে তারা। কিছুদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে উড়িয়ে দিয়েছে এই ক্যারিবিয়ানরা। তবে বৃষ্টিবিঘ্নিত সিরিজে পাকিস্তানের কাছে সিরিজ হেরে গেল তারা।
কথা ছিলো এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের অনুরোধে পরবর্তীতে ম্যাচ কমে সূচি বদলে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত হয়। এরপর বৃষ্টির কারণে সিরিজটির প্রথম এবং তৃতীয় টি-টোয়েন্টি হয়েছিলো পরিত্যক্ত। এবার একই কারণে চতুর্থ এবং শেষ টি-টোয়েন্টিরও হলো একই পরিণতি। ফলে ১ ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার গায়না ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ সিরিজের চতুর্থ এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও মাত্র ৩ ওভার মাঠে গড়ানোর পর বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে চার ম্যাচের সিরিজ বাবর আজরা জিতে ১-০ ব্যবধানে। উল্লেখ্য যে, দুদলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জয় পায় পাকিস্তান।









