ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সফর দেড় বছর পিছিয়ে দিল ইংল্যান্ড

খবর টি পড়েছেন : ২৪৬
বাংলাদেশ সফর দেড় বছর পিছিয়ে দিল ইংল্যান্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুশীলনের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলেও নতুন বিজ্ঞপ্তিতে সিরিজটি পিছিয়ে গেছে ২০২৩ সাল পর্যন্ত। এমনটাই নিশ্চিত করেছে ইসিবি এবং বিসিবি।

Shamol Bangla Ads

দুই ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তিতে জানায়, ইংল্যান্ডের পুরুষ দলের ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সিরিজটি পিছিয়ে ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত হবে। বিসিবি এবং ইসিবি উভয়ের সম্মতিতে সিরিজটি পিছিয়ে নেওয়া হয়েছে। তবে সিরিজ পেছালেও সিরিজের ম্যাচ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি থাকছে এই সিরিজে।

আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এ মাসের শেষ দিকেই পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ডের। প্রস্তুতি ম্যাচসহ তাদের সফরটি হবে প্রায় দুই সপ্তাহের।
ইংল্যান্ড সিরিজটি শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজই হবে বাংলাদেশের শেষ সিরিজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাইগার-ক্যাঙ্গারু যুদ্ধ শুরু আজ পরবর্তী সংবাদ টি-টোয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়া বধ করল টাইগাররা