ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগার-ক্যাঙ্গারু যুদ্ধ শুরু আজ

খবর টি পড়েছেন : ২৫৫
টাইগার-ক্যাঙ্গারু যুদ্ধ শুরু আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। ঘরের মাঠে চেনা পরিবেশে নিজেদের প্রমাণের জন্য লাল সবুজের প্রতিনিধিদের সামনে দারুণ এক মঞ্চ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামছে টাইগাররা। ৩ আগস্ট মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখা যাবে দেশের ৩টি চ্যানেল- টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন।

Shamol Bangla Ads

৫ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? অভিজ্ঞ-পরীক্ষিত ওপেনার তামিম ইকবাল-লিটন দাস নেই, নেই মুশফিকুর রহিমের মতো ব্যাটিং স্তম্ভ। এসব বাস্তবতা মেনেই একাদশ সাজাতে হবে টিম ম্যানেজম্যান্টকে।

জানা গেছে, অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম-সৌম্য সরকারকে। তিনে সাকিব আল হাসান। চারে নামতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসার। পাঁচে নুরুর হাসান সোহান তার পরে দেখা যেতে পারে আফিফ হোসেন, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Shamol Bangla Ads

বল হাতে নেতৃত্ব দিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। চোটমুক্ত হয়ে দ্য ফিজ অনুশীলনেও ছিলেন দুর্দান্ত। তার সঙ্গে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। এ ছাড়া আছেন সাইফউদ্দিনও। স্পিনে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। আর সাকিবতো আছেনই। প্রয়োজনে হাত ঘোরাতে পারেন আফিফ-মাহমুদউল্লাহও।

আজ ১ম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (৪ আগস্ট)। একদিন বিরতি দিয়ে তৃতীয়টি হবে শুক্রবার (৬ আগস্ট)। পরদিন (৭ আগস্ট) হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে সোমবার (৯ আগস্ট) হবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সম্ভাব্য একাদশ :

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সবগুলো ম্যাচই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এবার ঘরের মাঠে ইতিহাস গড়ার সুযোগ মাহমুদউল্লাহদের সামনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-মেক্সিকো পরবর্তী সংবাদ বাংলাদেশ সফর দেড় বছর পিছিয়ে দিল ইংল্যান্ড