ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিধ্বস্ত ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ৮, ২০২১ ৮:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিধ্বস্ত ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে গ্রামবাসীরা। এরপরও ব্রিজটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।
জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া চৌরাস্তা থেকে মধ্য ডেফলাই হয়ে পশ্চিম ডেফলাই তিন রাস্তা মোড় পর্যন্ত সড়কটি এলজিইডির অর্থায়নে পাকাকরণ করা হয়। ওই রাস্তার ডেফলাই গ্রামে পুরনো একটি ব্রিজ মাঝখানে ভেঙ্গে দেবে যায়। কিন্তু এখন পর্যন্ত বিধ্বস্ত ব্রিজটি আর সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ফলে ও বিধ্বস্ত ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

ওই গ্রামের ইউসুফ আলী, আলী আকবর, ইসমাইল হোসেন, শাকাওয়াত আলীসহ গ্রামবাসীরা জানান, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া জানান, জরুরি ভিত্তিতে বিধ্বস্ত ব্রিজটি মেরামত করা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী ব্রীজটি পুনসংস্কারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক জানান, ওই ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ব্রিজটি নির্মাণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads