ads

বুধবার , ৭ জুলাই ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাইনালে আর্জেন্টিনা

 কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কলম্বিয়া। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকে দুই দল। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আর্জেন্টিনার নায়ক গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার ৩ টি শট ঠেকিয়ে দেন তিনি। সে সঙ্গে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

Shamol Bangla Ads

জানা গেছে, ম্যাচের ৬১ মিনিটের সময় ফ্রি কিক পায় কলম্বিয়া। নিজেদের অর্ধে পাওয়া ওই ফ্রি কিক দ্রুত শট করেন কারডোনা। বক্সের ভেতরে বল পেয়ে দৌড় শুরু করেন দিয়াজ। দারুণভাবে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে গোলও করেন তিনি। ম্যাচের শুরুর দিকে দারুণ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। তার ফলও তারা পেয়ে যায় ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায়। অ্যাসিস্টকে নিজের নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলা মেসি বাড়িয়ে দেন বল। সেখান থেকে জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ।

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার যেতে পারত আলবিসেলেস্তেরা। তৃতীয় মিনিটে এসেছিল দারুণ সুযোগ। কলম্বিয়ার ২/৩ ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। দারুণভাবে বল বাড়িয়ে দেন নিকোলাসা গঞ্জালেসকে। কিন্তু তার হেড গন্তব্য খুঁজে নিতে ব্যর্থ হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে করে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা শেষ আটে ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে।

Need Ads