ads

বুধবার , ৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৪৮
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা আতঙ্কের মাঝেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট। হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক।

Shamol Bangla Ads

২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচ জিতলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল তামিম-সাকিবরা। ৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে আরেকটি টেস্ট খেলতে যাচ্ছে মুমিনুল বাহিনী। একাদশে স্থান হয়নি পেসার তাসকিন আহমেদের। তামিম ইকবালের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকলেও ইনজুরিতে বাদ পড়েছেন এই ওপেনার।

হাঁটুর চোটে ভোগা তামিম না থাকলেও ফিরেছেন সাকিব আল হাসান, সাদমান ইসলাম ও মাহমুদউল্লাহ। তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে সুযোগ পেলেন এই ব্যাটসম্যান। সাকিবও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে ফিরলেন। মাঝে আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেননি। অন্যদিকে ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ।

Shamol Bangla Ads

করোনা আক্রান্ত স্বজনকে দেখতে যাওয়ার কারণে আইসোলেশনে বন্দি হয়েছেন অধিনায়ক শন উইলিয়ামস ও অভিজ্ঞ ক্রেইগ আরভিন। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ে দলে অভিষেক হচ্ছে দুজনের। এরা হলেন কাইতানো ও মায়ার্স।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রেগিস চাকাভা, তাকুজওয়ানাশে কাইতানো, রয় কাইয়া, টিমিসেন মারুমা,ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাইনালে আর্জেন্টিনা পরবর্তী সংবাদ টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি