ads

বুধবার , ২৬ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় টাইগারদের

খবর টি পড়েছেন : ২৪০
এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় টাইগারদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রানের বড় পেয়েছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করলো টাইগাররা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টাইগারদের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে তারা। রাতে বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কিছুটা সময় বন্ধ ছিল খেলা। আবার খেলা শুরু হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতে ডি/এল নিয়মে জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয়।
শ্রীলঙ্কার বিপর্যয়টা ছিল শুরু থেকেই। শরিফুল ইসলামের বলে ১৪ রানে ফিরে গেছেন অধিনায়ক কুশল পেরেরা। এরপর মুস্তাফিজুর রহমানের বলে ২৪ রানে ফিরতে হয়েছে ধানুশকা গুনাথিলকাকে। সাকিব আল হাসানের বলে ২০ রানে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিসকে ১৫ রানে ফিরিয়েছেন মিরাজ। এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে ১০ রানে আউট করেছেন সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে ১১ রানে ফিরে গেছেন দাসুন শানাকা। রানে লক্ষ্মণ সন্দাকানকে ফিরিয়েছেন মুস্তাফিজ।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর জুটি করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ১০৮ বলে ৮৭ রান। তবে লক্ষণ সান্দাকানকে প্যাডেল সুইপ না করতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। লিটন, মোসাদ্দেক, আফিফ, মিরাজ কেউই বড় স্কোর গড়তে পারেননি। ফলে আগের ম্যাচের চেয়ে ১১ রান কম নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তামিম ইকবালের দলকে।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ দল। ৪৮.১ ওভারে অল আউট হয়ে যায় ২৪৬ রানে। ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি পাওয়া মুশফিক আউট হয়েছেন সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে। তার ১২৭ বলে ১২৫ রানের ইনিংসে রয়েছে ১০টি চার।

Shamol Bangla Ads

গত ম্যাচেও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন মুশফিক। কিন্তু ৮৪ রানে দুর্ভাগ্যজনকভাবে ফিরতে হয় তাকে। তবে এবার আর ভুল করলেন না। চাপের মুখে থাকা দলকে উদ্ধার করার পাশাপাশি নিজেও তুলে নিলেন সেঞ্চুরি। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুষ্মন্থ চামিরা ও লক্ষণ সান্দাকান। বৃষ্টির কারণে মাঝখানে খেলা বন্ধ ছিল বেশ খানিকটা সময়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুশফিকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে ২৪৭ রানের টার্গেট পরবর্তী সংবাদ ফ্রান্সের হয়ে ট্রফি জিততে উন্মুখ বেনজেমা