ads

সোমবার , ২৪ মে ২০২১ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সার হতাশার মৌসুমে মেসির মুকুটে নতুন পালক

টানা পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি পাচ্ছেন মেসি 

আরেকটি হতাশার মৌসুম শেষ করল কাতালান ক্লাব বার্সেলোনা। এবারের লা লিগায় শিরোপার দৌড়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে কখনই পেছনে ফেলতে পারেনি বার্সা। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রোনাল্ড কোম্যান আর তার শিষ্যদের। দলীয় সাফল্য বলতে এবার শুধু কোপা দেল রে জিতেছে কাতালান ক্লাবটি। তবে এ হতাশার মাঝেও ব্যক্তিগত প্রাপ্তিতে উজ্জ্বল দলটির সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। দলীয় ভাগ্যে ট্রফি জোটাতে ব্যর্থ হলেও নিজের মুকুটে ঠিকই নতুন এক পালক যুক্ত করেছেন মেসি। টানা পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে পুরস্কার হিসেবে পিচিচি ট্রফি পাচ্ছেন বার্সা অধিনায়ক।

Shamol Bangla Ads

জানা গেছে, লিগে বার্সা এবার তৃতীয় হলেও ৩৫ ম্যাচে সর্বোচ্চ ৩০ গোল করেছেন মেসি। মেসির পরেই ২৩টি করে গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও সেভিয়ার জেরোর্ডো মোরেনো। তবে শুধু গোল করা নয়। বলের জোগানেও এ মৌসুমে সবার ওপরে মেসি। সর্বোচ্চ ৯ গোলের জোগানদাতা যে তিনিই।

Shamol Bangla Ads

একই সঙ্গে টানা পিচিচি জয়ের রেকর্ডে মেসি পেছনে ফেলেছেন ২ কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজকেও। তারা দুজনেই ৫ বার করে জিতেছেন পিচিচি ট্রফি।

আরও একটি রেকর্ডে অনন্য হয়ে গেলেন মেসি। সব মিলিয়ে রেকর্ড অষ্টমবার পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ ৫ লিগে আর কেউ এতবার সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি।

জার্মানির বুন্দেসলিগায় ৭ বার টপ স্কোরার হয়েছেন বার্য়ান কিংবদন্তি জার্ড মুলার। লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার পিচিচি ট্রফি জিতেছেন বিলবাওয়ের তেলমোজারা।

এমন অর্জনের বিষয়ে অবশ্য তেমন একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি মেসিকে। শনিবার আর্জেন্টাইন দৈনিক ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে কোপা দেল রে জয়কে বড় অর্জন বললেও বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে টুঁ শব্দটিও উচ্চারণ করেননি আর্জেন্টাইন সেনশেসন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads