ads

শনিবার , ৮ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরোহী ইসলােমর কবিতা ‘বাবা একজন মহান যোদ্ধা’

খবর টি পড়েছেন : ২৬২
আরোহী ইসলােমর কবিতা ‘বাবা একজন মহান যোদ্ধা’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাবা একজন মহান যোদ্ধা
আরোহী ইসলাম
………………………………………………..
বাবা!
হৃদয় মন্দিরে দেবতূল্য মহা আদিত্য
নির্বিকারে নিজেকে দেয় বিলিয়ে,
আঁধার রাতে সুশীতল শশী হয়ে
অবিরল জ্যোৎস্না দেয় নিজ পরিজনে।

Shamol Bangla Ads

চেয়ে দেখেছো কখনো!
বাবার সেই বিরামহীন চোখে,
তেজে ভরা মন নিয়ে কেমন করে বাবা
ছুটে সদা অহর্নিশিতে?

মাঠ ঘাট তেপান্তরে ছুটে বাবা
ঘর্মাক্ত শরীর তার যেন স্রোতধারা,
ফিরে দেখেননি একবারও পিছনে
ছুটে চলেছে প্রিয়জনের সুখের অন্বেষণে।

Shamol Bangla Ads

আমরা স্বার্থপর!
বাবার রাগান্বিত মুখ দেখেছি
খুঁজিনি রাগের কারন,
কঠিন মনে সংগ্রাম করতে দেখেছি
করিনি ব্যাখ্যা বাবার জীবন।

বাবা!
একটি শব্দ বটে,কিন্তু সুবিশাল এক
পৃথিবীর ন্যায় তার বিস্তার,
বাবার হাত ধরেই হয়েছে প্রথম পথ চলা,
বাবা মানে শত আবদারের
এক অফুরন্ত ভাণ্ডার।

বাবা হলেন!
বিধাতার এক সুচারু কারুকার্য,
উপরটা দেখায় যত কঠিন,
ভেতরে তার ততটাই ঔদার্য।

বাবা হলেন একজন মহান যোদ্ধা
শাসনের মধ্যেই লুকানো থাকে,
বাবার অব্যক্ত ভালোবাসা।

শত বিপর্যয়ের পরেও যিনি
হাল ধরে থাকেন,
স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটাতে
নিজেকে নির্বাসনে রাখেন।

বাবা মানে!
নিজের অভিলাষ বর্জন করে
নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া
নিজে সেলাই করে জুতা পরে
সন্তানকে দামি উপহার দেওয়া।

সন্তানের ভবিষ্যত গড়তে গিয়ে
নিজের আবেগ দেন জলাঞ্জলী,
প্রকাশের ধরনটা নয় বাবার স্পষ্ট
তাই আমরা বাবাকে কঠিন মনা বলি।

বাবা এমনই হয়! বটবৃক্ষের মতো,
আগলে রাখেন প্রিয়জনকে
বুকপৃষ্ঠে তার
নিবিড়ভাবে ছায়া দেন অবিরত।
বাবা নামের ছায়াটা যেদিন
বিলীন হয়ে যায়,
পরিবার সেদিন বুঝতে পারে
বাবার মূল্য কতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার মহিউদ্দিন বিন্ জুবায়েদের ‌’ছয়ঋতুর দেশ’ পরবর্তী সংবাদ কবিগুরুর ১৬০ তম জন্মদিন আজ