ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার লাইভ অডিও রুম আনছে ফেসবুক

খবর টি পড়েছেন : ২৭৪
এবার লাইভ অডিও রুম আনছে ফেসবুক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী কয়েক মাসের মধ্যে একটি অডিও ফিচার সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে ফেসবুক- এমনটাই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে থাকবে লাইভ অডিও রুম, যা হলো জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের ভার্সন। ব্যবহারকারীরা এই অডিও ফিচারে লাইভ আলাপচারিতা শোনার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবে।

Shamol Bangla Ads

ফেসবুক ‘সাউন্ডবাইটস’ নামের আরেকটি নতুন ফিচারও শুরু করতে যাচ্ছে। যেখানে ব্যবহারকারীরা ছোট ছোট অডিও ক্লিপ বানানোর পাশাপাশি শেয়ারও করতে পারবে।
আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচার আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। অবশ্য শুরুতে তার ব্যবহারকারী থাকবে সীমিত। ব্যবহারকারীরা লাইভ অডিও রুম বা সাউন্ডবাইটসের মাধ্যমে অর্থও উপার্জন করতে পারবে। যদিও এই দুই নতুন ফিচার সবার জন্য উন্মুক্ত থাকবে নাকি অসংখ্য ফলোয়ার থাকা নির্মাতাদের জন্য সংরক্ষিত থাকবে তা এখনো অস্পষ্ট।
ব্যবহারকারীরা যাতে সরাসরি পোডকাস্ট শুনতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করছে ফেসবুক। সোমবার সাংবাদিক ক্যাসি নিউটনকে এমনটাই জানিয়েছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেকজায়ান্ট আলিবাবাকে ২.৭৫ বিলিয়ন ডলার জরিমানা পরবর্তী সংবাদ ফেসবুকের নতুন ফিচার ‘নেইবারহুড’

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads