ads

শনিবার , ১০ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকজায়ান্ট আলিবাবাকে ২.৭৫ বিলিয়ন ডলার জরিমানা

খবর টি পড়েছেন : ২৩৪
টেকজায়ান্ট আলিবাবাকে ২.৭৫ বিলিয়ন ডলার জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্বের ই-কমার্স ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান আলিবাবাকে সর্বোচ্চ রেকর্ড ১৮ বিলিয়ন ইউয়ান বা ২৭৫ কোটি ডলার জরিমানা করেছেন চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। এই জরিমানা ২০১৯ সালে মোট মুনাফার মাত্র চার শতাংশ। ২০২০ সালের অক্টোবরে চীনের নীতিনির্ধারর্ণী ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা ও ধনকুবের জ্যাক মা। এরই পরিপ্রেক্ষিতে চীন সরকারের কর্তৃক এই জরিমানা গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (এসএএমআর) আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে। এর আগে স্থগিত করা হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও পরিকল্পনা।

Shamol Bangla Ads

চীনা প্রশাসনের দাবি, আলিবাবার এ ধরনের কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করার মাধ্যমে চীনের একচেটিয়া বাজার-বিরোধী আইন লঙ্ঘন করছে। এ কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মটিকে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার এবং ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে ‘পুরোপুরি সংশোধন’ আনার নির্দেশ দিয়েছে এসএএমআর।
শনিবার এসএএমআর জানিয়েছে, আলিবাবা তার ব্যবসায়ীদের অন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করে দিয়ে ২০১৫ সাল থেকে ‘একচেটিয়া বাজার আধিপত্য’ কায়েম করেছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে তারা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, ‘তারা এই জরিমানার বিষয়টি গ্রহণ করছে এবং চীনা প্রশাসনের নীতি পুরোপুরি কার্যকর করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিটিসিএলের ‘আলাপ’ উদ্বোধন, ৩০ পয়সায় কল করার সুযোগ পরবর্তী সংবাদ এবার লাইভ অডিও রুম আনছে ফেসবুক

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads