ads

শনিবার , ৮ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকের নতুন ফিচার ‘নেইবারহুড’

খবর টি পড়েছেন : ১৮২
ফেসবুকের নতুন ফিচার ‘নেইবারহুড’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘নেইবারহুড’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ফেসবুক। গত বছর থেকে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে ফেসবুক। বর্তমানে কানাডার ফেসবুক ব্যবহারকারীদের জন্য সীমিত পরিসরে ফিচারটি চালু করা হয়েছে। শীঘ্রই যুক্তরাষ্ট্রে চালু হবে এ ফিচার। ফেসবুক অ্যাপের মধ্যেই থাকা এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার প্রতিবেশীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটি বা গ্রুপের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।

Shamol Bangla Ads

ফিচারটি চালু করতে, একজন ফেসবুক ব্যবহারকারীকে তার ফেসবুক অ্যাপে লগইন থাকা অবস্থায় একটি নেইবারহুড আইডি খুলতে হবে। এই আইডি ও তার মূল আইডি আলাদা আলাদা থাকবে। এই নেইবারহুড আইডি দিয়ে নিজেই একটি নেইবারহুড নেটওয়ার্ক তৈরি করে অন্যদের সেখানে যুক্ত করা যাবে। আবার একই নেইবারহুড আইডি দিয়ে অন্য নেইবারহুড নেটওয়ার্কে যোগ দেওয়া যাবে।
কোনো ব্যবহারকারীর কোনো পোস্ট বা মন্তব্য নেইবারহুড নীতির সঙ্গে সাংঘর্ষিক হলে সেগুলো মুছে দেবে ফেসবুক। আবার একজন নেইবারহুড ব্যবহারকারী চাইলে অন্য কোনো আইডিকে নেইবারহুড ফিচারে ব্লক করে দিতে পারবেন। এক্ষেত্রে ব্লক হওয়া ব্যক্তির কাছে কোনো ধরনের নোটিফিকেশন দেবে না ফেসবুক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার লাইভ অডিও রুম আনছে ফেসবুক পরবর্তী সংবাদ নিয়ন্ত্রণহীন চীনা রকেট বায়ুমণ্ডলে ঢুকবে ‘রবিবার’

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads