ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের উদীয়মান তরুণ লেখিকা অরবিয়া তানজীল’র গদ্য ‘সমাজতান্ত্রিক’

জমিদার প্রথার সমাপ্ত হলেও
সুদখোর, মধ্যবিত্ত লোভী, দালাল
সাক্ষী নথির নাম করে, গ্রাস করে যাচ্ছে সমাজ।
নিয়ম করে শিক্ষিত বাজারে
বাড়ছে লুটপাট।

Shamol Bangla Ads

এখানে নাকি নারীবাদী সমাজের চর্চা হয়,
তবে কোন নারী কেন পুরুষের দায়িত্ব নিতে নারাজ,
সম অধিকার তবে শুধুই আধুনিকায়ন জীবন যাপনেই,
নাকি প্রাপ্ত পৈতৃক সম্পত্তি ভাগের বাটখরায়।

আমি নির্বিবাদী মানুষ শুধু জানতে চাই,
নিরাপত্তার রক্ষকই ভক্ষকের দায়িত্বে কতই নিষ্ঠাবান,
টেবিলে নিম্নাংশ জানে কতই হয় অর্থের হাত বদল,
একদল নীরিহ বোকা গাদার দল সহ্য করে স্বেচ্ছাচারী শাসন।

Shamol Bangla Ads

নারী দেখিয়ে পন্য নয় বরং পন্য সামনে রেখে নারীকে আড়ালে বিক্রি করা হয়,
অর্থলোভ আর চাকচিক্যের আরবণ গায়ে মাখতে, গলির মোড়ে মোড়ে বসে পতিতা পল্লী,
এ বাজারে ভদ্র খদ্দেরের সংখ্যা বেশি।

চাহিদার মোড়কে বা লোভনীয় লালসার কাছে,
বৈবাহিক দাম্পত্য জীবন আজ পাচ পয়সার আলুর হাট,
পরোকিয়া নামক পদমর্যাদা রক্ষায় দাফন হয় বিশ্বাস,
ভালোবাসা নামক নোংরামির স্থান পবিত্রতার উচ্চ আসনে।

ক্যারিয়ারের নামে প্রতিনিয়ত কবর হয় মানসিক স্বস্তির,
সেখানে যৌতুক প্রথা দংশন করে নিম্নআয়ের স্বপ্নকে,
এখানে সমোলোচনারও আসর বসে রোজ নিয়ম করে,
চারিদিকে শুধু নিজেকে স্বচ্ছ মানুষ দাবী করার হীন্য বিকারগ্রস্ত মস্তিষ্ক।

নজরুলের” বিদ্রোহী” কবিতা এখন আর রচিত হয় না
বলে চায়ের কাপে সমাজ সংস্করণের ঝড় উঠে না,
বড্ড একঘেয়েমি এই বিদ্রূপ আর উপহাসের জালটা
নষ্টামির এই সমাজতান্ত্রিকতায় আবার বেঁচে থাকাটা কি?

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads