বঙ্গবন্ধু হে
হারুনুর রশীদ
………………………………………………………
বঙ্গবন্ধু হে শেখ মুজিব, বাংলাদেশের মিতা।
স্বাধীনতা এনে দিলে, তুমি জাতির পিতা।
তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীন করি এই দেশ।
বীর বাঙালি জাতি আমরা, যে গৌরবের নেই শেষ।

পঁচাত্তরে ঘুমের ঘোরে সন্ত্রাসী কতিপয়
ধরে ধরে হত্যা করে আগস্টের পনেরোয়!
স্বাধীনতা মলিন হলো, এলো দুঃখের নিশা!
দেশপ্রেমী বেশ জনতা হারায় পথের দিশা!
রাজাকাররাও মন্ত্রী হলো! দুঃখে হৃদয় পুড়ে!
স্বার্থপররা কন্ঠ মেলায় আলবদরের সুরে!
উনিশ শত একাশি সন, লন্ডন থেকে এসে
যুদ্ধে নামেন শেখ হাসিনা দেশকে ভালোবেসে।

লগি-বৈঠা নিয়ে মাঠে নামে তোমার কন্যা।
দেশপ্রেমিক জনগণের গাঙে আসে বন্যা।
দেশের তরে, দশের তরে সব উন্নয়ন করবো।
মুক্তিযুদ্ধের চেতনাতে সোনার বাংলা গড়বো।
আজকে তোমার জন্মদিনে শ্রদ্ধা ভরে স্মরি।
স্বাধীন দেশের সেবা করে বীরের মতো মরি।।







