ads

বৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত ও পাকিস্তান দেশের উন্নয়ন দেখে বিএনপি দেখে না : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫৮৩
ভারত ও পাকিস্তান দেশের উন্নয়ন দেখে বিএনপি দেখে না : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ভারত ও পাকিস্তানের চোখে পড়ে, বহির্বিশ্বের নজরে পড়ে। কিন্তু বিএনপির চোখে পড়ে না। পৃথিবীর কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে তিনজন নারী নেত্রী যারা এই করোনার মধ্যে পৃথিবীকে পথ দেখিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বুধবার কালাই সরকারি মহিলা কলেজ চত্বরে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আ.লীগের নেতৃত্বে আজকে দেশ বদলে গেছে। জাতিসংঘের সুপারিশে বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পেয়েছে। উন্নয়নে এ দেশ এখন ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

Shamol Bangla Ads

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছ–ল আলম দুদু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরেক সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রিয়া উপ-কমিটির সদস্য তাজমহল হীরক প্রমুখ।
সম্মেলনে মো. মিনফুজুর রহমান মিলনকে সভাপতি এবং মো. ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপা বিরোধী দল, কোনো জোটে নেই : জিএম… পরবর্তী সংবাদ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে :…