ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেলক্রসিংয়ের গেট খোলা ছিল, ঘুমিয়ে ছিলেন গেটম্যান : এসপি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২০ ১:৩০ অপরাহ্ণ

জয়পুরহাট : জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর এসময় গেটম্যানও ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ওই তথ্য জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির। এর আগে শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Shamol Bangla Ads

জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস পুরানাপৈল রেলগট অতিক্রমকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে রেল কর্তৃপক্ষের কাউকে এখনো ঘটনাস্থলে দেখা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!