ads

বৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-২০ র‍্যাংকিংয়ে সপ্তম অবস্থানে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৩২
টি-২০ র‍্যাংকিংয়ে সপ্তম অবস্থানে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টি-২০ র‍্যাংকিংয়ের ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে আগের সপ্তম অবস্থানেই আছে বাংলাদেশ। এই তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ২ নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ২-৩ ব্যবধানে হেরে তিন নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ১০ মার্চ বুধবার আপডেট তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Shamol Bangla Ads

২৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তান। ২৫৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। বাংলাদেশের আগের অবস্থান তথা ষষ্ঠ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ২৫১। অষ্টম, নবম ও দশম অবস্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলংকা।
আইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। বিরাট কোহলি রয়েছেন ৬ নম্বরে। তার ওপরে চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার দুসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন মুক্ত টাইগাররা পরবর্তী সংবাদ ‌‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি