ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কিয়ামতলী-নবীনগর সড়কে চলাচলে দুর্ভোগ চরমে

খবর টি পড়েছেন : ৩০৩
শ্রীবরদীতে কিয়ামতলী-নবীনগর সড়কে চলাচলে দুর্ভোগ চরমে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের কিয়ামতলী বাজার থেকে নবীনগর সড়কে চলাচলে এখন দুর্ভোগ চরমে। সড়কের বেশিরভাগ স্থান পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগে যানবাহন চলাচল করলেও এখন হেটে চলাও কষ্ট সাধ্য হয়ে পড়েছে। সড়কটি দ্রুত পাকা করণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ চলাচলকারীরা। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিন গেলে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও চলাচলকারীসহ প্রশাসনের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।

Shamol Bangla Ads

জানা যায়, দেশ স্বাধীনের আগে থেকে উপজেলার সদর ইউনিয়নের কিয়ামতলী বাজার হতে নবিনগর খালেকের দোকান পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক। এই সড়ক দিয়ে কুড়িপাড়া, মন্ডলপাড়া, সরকারপাড়া, বালুঘাট, নবীনগর সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার লোকের বসবাস। ওইসব এলাকায় রয়েছে কমিউনিটি ক্লিনিকসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়রা ছাড়াও ওই সড়ক দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী বকশিগঞ্জ ও ইসলামপুরের ফুলকারচর, টানাব্রিজ এলাকার হাজার হাজার লোক চলাচল করে। তবে আজও ওই সড়কের কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউপি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বিভিন্ন জনসমাবেশে সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বর্ষা এলে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। কেউ অসুস্থ হলে এ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। গর্ভবতী মহিলা ও অসুস্থ বৃদ্ধ লোকদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীদের। এমনকি অটোরিক্সা, ভ্যান, হোন্ডা চলাচলে হিমশিম খাচ্ছে এলাকাবাসীসহ পথচারীরা।
সারাদেশে উন্নয়নের হাওয়া বইলেও ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় এলাকাবাসী ও পথচারীরা স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সড়কটি পাঁকা করতে যে পরিমান টাকার প্রয়োজন তা ইউনিয়ন পরিষদ থেকে বহন করা সম্ভব নয়। এজন্য আমি নির্বাচিত হওয়ার পর থেকে সড়কটি পাকা করণের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের কাছে একাধিকবার অবগত করেছি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
ওই সড়কটির দূরাবস্থার চিত্রের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, ওই সড়কের এক কিলোমিটার পাকাকরণের বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। পরবর্তীতে বরাদ্দ পেলে অবশিষ্ট সড়কও পাকাকরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সাব-রেজিস্টার ও ভূমি অফিস চত্ত্বরে পানি থৈথৈ…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads