ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সাব-রেজিস্টার ও ভূমি অফিস চত্ত্বরে পানি থৈথৈ ॥ ভোগান্তিতে সেবাগ্রহীতারা

খবর টি পড়েছেন : ৩৩৫
ঝিনাইগাতী সাব-রেজিস্টার ও ভূমি অফিস চত্ত্বরে পানি থৈথৈ ॥ ভোগান্তিতে সেবাগ্রহীতারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ গত ২ মাস যাবত পানিতে থৈথৈ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সাব-রেজিস্ট্রার ও নলকূড়া ভূমি অফিস। দু’টি অফিসই উপজেলা পরিষদের সামনে পাশাপাশি অবস্থিত। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা নারী-পুরুষরা।

Shamol Bangla Ads

জানা যায়, প্রতি বছর সামান্য বৃষ্টি হলেই অফিস দু’টির চত্ত্বরসহ এর আশপাশ ডুবে যায়। অফিসে আসা-যাওয়ার রাস্তায় থাকে হাঁটু পানি। বছর বছর এই ভোগান্তি বাড়ছেই। তবে এবার অতি বৃষ্টির ফলে গত ২ মাস ধরে সরকারি এই অফিস দু’টির পানি সরছেই না। হাঁটু-কোমর পানি মারিয়ে অফিসে আসা-যাওয়া করছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। অফিস সূত্র জানায়, যে কোন সময় পানি উঠতে পারে অফিস ভবনে। আর অফিস ভবনে পানি ঢুকলে নষ্ট হবে সরকারের গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র।

ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মনছুর আহাম্মেদ বলেন, এই অফিসটি প্রতি বছর সরকারকে কোটি টাকা রাজস্ব দিলেও কারও নজর নেই। পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে অফিসে আসতে হয়। দুর্ভোগের কথা স্বীকার করে দায়িত্বরত সাবরেজিস্ট্রার জুয়েল মিয়া জানান, ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, ভূমি অফিসটি দ্রুতই স্থানান্তর করা হবে। আর সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন নতুন উপজেলা কমপ্লেক্স ভবন করা হবে। নতুন উপজেলা কমপ্লেক্স করার সময় সাবরেজিস্ট্রার অফিসের পানি নিস্কাশনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কিয়ামতলী-নবীনগর সড়কে চলাচলে দুর্ভোগ চরমে পরবর্তী সংবাদ নালিতাবাড়ী থানা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads