ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা

খবর টি পড়েছেন : ১৮৫
ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ইংলিশদের বিপক্ষে নয়। আইসিসি এফটিপি অনুযায়ী, আগামী মে মাসে টাইগারদের বিপক্ষে হোম সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের। সেটিই ইংল্যান্ডের মাঠে খেলবেন আইরিশরা।

Shamol Bangla Ads

সিরিজে ৪ টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড-বাংলাদেশ। সোমবার ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বোর্ড জানিয়েছে, এ সিরিজের ভেন্যু হচ্ছে ইংল্যান্ড। এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তারা।

সিআইপ্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রোম বলেন, ইসিবি আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। প্রতিটি ম্যাচের ভেন্যু নির্ধারণ করে দিয়েছে। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ আমরা। ইংল্যান্ডের মনোরম পরিবেশে চোখধাঁধানো সব মাঠে খেলা হওয়াটা দারুণ ব্যাপার হবে।

Shamol Bangla Ads

অপরদিকে ইসিবিপ্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ক্রিকেট বিনোদনমূলক গেম। তাই এটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া উচিত। এ ক্ষেত্রে সহযোগিতা করতে চায় ইংল্যান্ড। আয়ারল্যান্ড-বাংলাদেশ দলকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।

তিনি বলেন, গোটা বিশ্বে খেলাটির সুরক্ষা এবং উন্নতিতে সহায়তা করতে উদগ্রীব আমরা। আয়ারল্যান্ডকে এ সিরিজ আয়োজন করতে দিয়ে উচ্ছ্বসিত। আসন্ন গ্রীষ্মে দারুণ কিছু ম্যাচ হবে। আইরিশ-টাইগারদের স্বাগত জানাতে আমাদের তর সইছে না।

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২২ মে, ওভালে। বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে ২৪ মে সেলমসফোর্ড, ২৭ মে ব্রিস্টল এবং ২৯ মে এজবাস্টনে। এর আগে বেলফাস্টে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা।

তথ্যসূত্র: আইরিশ টাইমস/নিউজটক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা আতঙ্ক: বন্ধ হবে না আইপিএল পরবর্তী সংবাদ সুপার ওভার থ্রিলারে আফগানিস্তানকে হারালো আয়ারল্যান্ড