ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয় : সেনাপ্রধান

খবর টি পড়েছেন : ১৫২
রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয় : সেনাপ্রধান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ সরকার রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পূর্ণই সরকারের বিষয়। ২৫ নভেম্বর সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে ওই মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয় ও শান্তিকালীন পদক প্রাপ্তদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৫ জন বীর উত্তম, ১২ জন বীর বিক্রম, ৩০ জন বীর প্রতীক ও ২৫ জন অন্যান্য মুক্তিযোদ্ধাদের পদক প্রদান করা হয়।
রোহিঙ্গা ইস্যুতে সেনাপ্রধান বলেন, সরকার প্রতিবেশি রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। এই ২ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো।
তিনি বলেন আরও বলেন, আমি মিয়ানমারে যাব। তখন ২ দেশের সেনাবাহিনীর সাথে নানা বিষয়ে কথা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানববন্ধন পরবর্তী সংবাদ টাইগারদের ২০২০ সালের সূচি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads