ads

বৃহস্পতিবার , ৪ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান

খবর টি পড়েছেন : ১৮৪
নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : নিয়ম রক্ষার ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ সময় ৪ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় লিডসে ম্যাচটি শুরু হবে।
৮ ম্যাচের ৮টিতেই হেরে সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আট ম্যাচের ৬টিতে হেরে ৯ নম্বরে অবস্থান করছে। তাই উভয় দল শেষ ম্যাচটি জিততে চায়।
ওয়েস্ট ইন্ডিজ এ বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তবে দুয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়ে হেরেছে তারা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ জমিয়ে তুলেও জিততে পারেনি জেসন হোল্ডারের দল। তবে এখন তাদের লক্ষ্য থাকবে বিশ্বকাপের শেষ ম্যাচটা জিতে নেয়ার।
অন্যদিকে আফগানিস্তান শেষ দিকের ম্যাচগুলোতে দারুণ খেলেছে। ভারতের বিপক্ষে কাছাকাছি গিয়েও জিততে পারেনি। পাকিস্তান ও বাংলাদেশকেও কিছুটা পরীক্ষায় ফেলেছিল তারা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। যার ফলাফল বিশ্বকাপে আট ম্যাচে টানা আট হার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারলে একেবারে খালি হাতেই বিদায় নিতে হবে দলটিকে। কিন্তু বিশ্বকাপ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে চাইবে গুলবদিন নাইবের দল। অধিনায়ক নাইব পাকিস্তান ম্যাচে নিজের অধিনায়কত্বের কারণে ব্যাপক সমালোচনার মুখে আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল পরবর্তী সংবাদ চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী পেরু