ads

বৃহস্পতিবার , ৪ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী পেরু

খবর টি পড়েছেন : ২২৫
চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী পেরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : টানা তৃতীয় কোপা আমেরিকা শিরোপা জেতা হল না চিলির। পোর্তো আলেগ্রেতে আজ অনুষ্ঠিত সেমিফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়নরা পেরুর কাছে হেরে গেছে ৩-০ গোলে।

ম্যাচের ২০ মিনিটে এদিসন ফ্লোরেস এর গোলে প্রথম এগিয়ে যায় পেরু। ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াসের ভুলের সুযোগ নিয়ে ৩৮ মিনিটে ইয়োশিমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিকার্দো রুয়েদার শিষ্যরা।

Shamol Bangla Ads

দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রান চেষ্টা করেন অ্যালেক্সিস সানচেসরা। কিন্তু পেরুয়ান গোলরক্ষন গাইয়েসের দৃঢ়তায় সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।

অতিরিক্ত সময়ে ম্যাচের ৯১তম মিনিটে গোল করে চিলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পেরুর অধিনায়ক পাওলো গেররেরো। অন্তত এক গোল শোধ দিয়ে সম্মানজনকভাবে ম্যাচ শেষ করার সুযোগ এসেছিল চিলির সামনে। কিন্তু ৯৫ মিনিটে পেনাল্টি থেকে এদুয়ার্দো বার্গাস গোল করতে ব্যর্থ হলে ০-৩ গোলে হেরেই কোপা আমেরিকা থেকে বিদায় নেয় চিলি।

আগামী ৭ জুলাই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। ১৯৭৫ সালের পর এটিই হবে পেরুর প্রথম ফাইনাল। অপরদিকে তার আগে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নামবে চিলি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত