ads

বুধবার , ৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ উইকেটের বড় ব্যবধানে উইন্ডিজকে হারাল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৯৯
৮ উইকেটের বড় ব্যবধানে উইন্ডিজকে হারাল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বল হাতে ভিত গড়ে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর জয়ের পথে দলকে নিয়ে গেলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু সবাইকে ছাপিয়ে ব্যাটে-বলে বাংলাদেশকে জয় এনে দিলেন সেই সাকিব আল হাসান।
ব্যাট হাতে ৬১ রান করে এবং বল হাতে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে দিনের নায়ক সাকিব আল হাসান। আর তার ওপর ভর করে ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬১ রান করেছিল। বাংলাদেশের দুই ওপেনার তামিম ও সৌম্য অনেকটাই সহজ করে ফেললেন এই লক্ষ্যে চলা। বিনা উইকেটে বাংলাদেশ তুলে ফেললো ১৪৪ রান। এর মধ্যে বেশি আক্রমণাত্মক থাকা সৌম্য সরকার ৬৮ বলে ৭৩ রান করে আউট হন।
আর ধীরগতিতে খেলা তামিম ইকবাল ১১৬ বলে ৮০ রান করে ফেরেন। এই দু জন আউট হওয়ার ধাক্কা বাংলাদেশকে টের পেতে দেননি সাকিব ও মুশফিকুর রহিম। মুশফিক ৩২ রানে এবং সাকিব ৬১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন।
এর আগে শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে জন ক্যাম্পবেলের সঙ্গে মিলে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড করেছিলেন সেই হোপ। গতকাল পিঠে ব্যথার কারণে খেলতে পারেননি ক্যাম্পবেল। তার বদলে ইনিংস শুরু করেন হোপ ও অ্যাম্ব্রিস। দু জনে ৮৯ রান যোগ করে প্রথম উইকেট।
অ্যাম্ব্রিসকে ৩৮ রানে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই সাকিব তুলে নেন ব্রাভোর উইকেট। এরপর আবার ১১৫ রানের জুটি করেন সেই হোপ ও রোস্টন চেজ। ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ২০৫ রান তুলে ফেলে। দু জনকেই ফিরিয়ে দেন মাশরাফি। সবমিলিয়ে মাশরাফি ৪৯ রানে ৩ উইকেট নেন।
এছাড়া সাইফ ও মোস্তাফিজ ২ উইকেট, সাকিব ও মিরাজ একটি করে উইকেট। নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফণীর আঘাতে ৩৮ কোটি ৫৪ লাখ টাকার ক্ষতি… পরবর্তী সংবাদ মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে অনলাইনে: মোজাম্মেল হক