ads

বৃহস্পতিবার , ৯ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে অনলাইনে: মোজাম্মেল হক

খবর টি পড়েছেন : ২০২
মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে অনলাইনে: মোজাম্মেল হক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অনলাইনে দেওয়া হবে। এ জন্য শিগগির মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড দেবে সরকার। বুধবার পরিবহন পুল ভবনের কাছে সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে দিতে কাজ করছে সরকার। বর্তমান সরকার পুরো দেশকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানে কাজ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
তিনি বলেন, ৮ থেকে ১৪ মে পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন সব দপ্তর-সংস্থার মাধ্যমে সেবাপ্রত্যাশীদের বিশেষ ব্যবস্থায় সেবা দেওয়া হবে।
মোজাম্মেল হক বলেন, শিগগির মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। এ ছাড়া বিনামূল্যে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেবে সরকার। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার মহান ব্রত নিয়ে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে এ লক্ষ্যে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন তিনি।
সপ্তাহব্যাপী সেবা উদ্বোধনের পর সচিবালয় লিংক রোড থেকে শোভাযাত্রা শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। র‌্যালি শেষে সমাবেশে সমাপনী বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমান। সেবা সপ্তাহে সেবা গ্রহণের জন্য তিনি সেবাপ্রত্যাশীদের আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ পরবর্তী সংবাদ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads