ads

শনিবার , ২৮ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে ‘তার’ ছবি প্রকাশ করলেন রুবেল

খবর টি পড়েছেন : ১৯৫
অবশেষে ‘তার’ ছবি প্রকাশ করলেন রুবেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর হ্যাপির করা মামলার কারণে দুদিন কারাগারেও থাকতে হয়েছিল তাকে। এর মধ্য দিয়েই হ্যাপির সঙ্গে সম্পর্কের ইতি ঘটে তার।
সেই ঝড় সামলে উঠে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখান রুবেল। পরে হঠাৎ করেই ২০১৬ সালে হুট করে সবার অগোচরেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। পরিবারের পছন্দে সাধারণ একটি মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রুবেল। সেই থেকেই রুবেলের স্ত্রীকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে কোনো সময়ই স্ত্রীকে সামনে নিয়ে আসেননি তিনি।
অবশেষে দীর্ঘদিন পর ভক্তদের অপেক্ষার অবসান হয়েছে। নিজের স্ত্রীকে ভক্ত-সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন রুবেল। শনিবার সকালে নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন রুবেল। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘মাই ওয়াইফ’।
তবে স্ত্রীর নাম জানাননি রুবেল। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই লাইক-কমেন্টের ঝড় শুরু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্ধ হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী সংবাদ সর্বকালের সেরা ক্লে কোর্ট তারকা হওয়ার পথে নাদাল