ads

বুধবার , ১৮ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়ন ও সু-শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পলক

খবর টি পড়েছেন : ৫২৮
উন্নয়ন ও সু-শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পলক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার উন্নয়নের পাশাপশি সু-শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।তিনি আজ দুপুরে নাটরের উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ভোগীদের ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা চান আমাদের ভবিষ্যত প্রজন্মের প্রতিটি সন্তানকে সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে। আমরা একটি সুস্থ ও সুন্দর জাতি চাই। গর্ভে সন্তান বেড়ে ওঠা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ ও সন্তানের সঠিক লালন পালনের জন্য সরকার সার্বক্ষণিক সেই সব মায়েদের পাশে আছে। তাদের জন্য মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে ৬২৪ জন দরিদ্র মায়ের মাঝে মাতৃত্বকালীন ভাতাভোগীদের ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়। এরআগে বেলা ১১টায় তিনি সিংড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ শেষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবার এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহযোগিতা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন। এরপরে তিনি উপজেলা হলরুমে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংকটে পড়তে পারে ১০ লাখ রোহিঙ্গা