ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। ২৩ জুলাই বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে আরও ২ জন আহত হয়েছেন। বনপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২), তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহতরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।

জানা যায়, সকালে আইড়মারি এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ ৫ জন নিহত হন।

Shamol Bangla Ads

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসনে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!