ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেকর্ড গড়েও হারল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৬৭
রেকর্ড গড়েও হারল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর গড়া ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে ১৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ১৯৩ রান টপকাতে ব্যাটিংয়ে নেমে ওপেনার কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকার ব্যাটে দাপুটে শুরু করে শ্রীলংকা। পঞ্চম ওভারে স্বাগতিকদের মূল্যবান ব্রেকথ্রু এনে দেন অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপু। মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন গুনাথিলাকা (১৫ বলে ৩০)। দলীয় ৫৩ রানে ভাঙে কুশল মেন্ডিসের সঙ্গে ৫৩ রানের উদ্বোধনী জুটি।
এরপর নিজের প্রথম ওভারেই আঘাত হানেন আরেক অভিষিক্ত আফিফ হোসেন। সাজঘরে ফেরান ফিফটি তোলা কুশলকে।
টস জিতে আগে ব্যাট করে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ৫ উইকেটে ১৯০ রান। শ্রীলংকার বিপক্ষে টাইগারদের আগের সর্বোচ্চ ছিল ২০১৩ সালে পাল্লেকেলেতে করা ৭ উইকেটে ১৮১ রান।
ক্যারিয়ারে প্রথম পঞ্চাশ ছুঁয়ে সৌম্য ফিরেন ৫১ রান করে। আগের সেরা ৫০ ছাড়িয়ে মুশফিক অপরাজিত থাকেন ৬৬ রানে। দুই জনের ফিফটিতে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৯৩/৫ (জাকির ১০, সৌম্য ৫১, মুশফিক ৬৬*, মাহমুদউল্লাহ ৪৩, সাব্বির ১, আরিফুল ১*; মাদুশাঙ্কা ০/৩৯, গুনাথিলাকা ১/১৬, উদানা ১/৪৫, থিসারা ১/৩৬, দনঞ্জয়া ০/৩২, জীবন ২/২১)

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়ানুষ্ঠানে জনপ্রশাসন সিনিয়র সচিব ড. মোজাম্মেল…