ads

শুক্রবার , ১ এপ্রিল ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১, ২০১৬ ১:১৫ অপরাহ্ণ
নকলায় নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর

নকলা প্রতিনিধি : শেরপুরের নকলায় নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নূরে আলম তালুকদারের সমর্থকদের আটটি বাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর করা হয়েছে। গত ৩১ মার্চ বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর উরফা ইউনিয়নের খিচা ও বারমাইসা গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী রেজাউলে হকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে নূরে আলম তালুকদার অভিযোগ করেছেন।
নকলার উরফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরে আলম তালুকদার অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থী আ. লীগের রেজাউল হকের সমর্থকরা খিচা ও বারমাইসা গ্রামে তাঁর আটজন সমর্থকের বাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙ্গচুর করেন। এতে খিচা গ্রামের কামাল, মিজান, হালিম, নেসার ও বজলুলের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বারমাইসা গ্রামের মজিবরের কাপড়ের দোকান এবং মোজাম্মেল ও ফরহাদের মুদি দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করা হয়। এ বিষয়ে জানতে চাইলে নূরে আলমের অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক বলেন, তাঁর কোন সমর্থক কারও বাড়িঘর বা দোকানপাটে হামলা, ভাঙ্গচুর বা লুটপাট করেনি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার শুক্রবার দুপুরে বলেন, নূরে আলম তালুকদারের সমর্থকদের বাড়িঘর কেউ ভাঙ্গচুর করেনি। তবে কে বা কারা লাঠি বা বাঁশ দিয়ে দুয়েকটি ‘বারি’ দিয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

Need Ads