মেহের আমজাদ,মেহেরপুর : মরমী সাধিকা রেনুকা খ্যোপরীর ৩৩তম উফাত দিবস উপলক্ষে মেহেরপুর কাশ্যবপাড়ায় নূরুন্নাহার আশ্রমে অনুষ্ঠিত ২ দিন ব্যাপি সাধু সমাবেশ সোমবার শেষ হয়েছে।

সমাপনী দিনে নূরুন্নাহার আশ্রমের মালিক নূরুন্নাহার রানিকা, ইনসান সাধু, ওসমান ফকির, আব্দুল মালেক সাধু, পার্বতী, সাধনা ও শিশু শিল্পি ঐশর্য প্রমুখ এতে সংগীত পরিবেশন করেন। এর আগে রোববার মরমী সাধিকা রেনুকা খ্যোপরীর ৩৩তম উফাত দিবস উপলক্ষে নূরুন্নাহার সাধু আশ্রমের উদ্যোগে ২ দিন ব্যাপি সাধু সমাবেশের আয়োজন করা হয়। সাধু সমাবেশে সার্বিক তত্বাবধানে ছিলেন ইমদাদুল হক জীবন ও তরিকুল ইসলাম মন্ডল।




