ads

বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

শেরপুরে বিশেষ কল্যাণ সভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণসহ জেলা পুলিশের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

Shamol Bangla Ads

এদিন রেঞ্জ ডিআইজি শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‌‌‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধন করেন। পরে পুলিশ লাইন্সস্থ পুলিশ হাসপাতালের সামনে একটি বৃক্ষ চারা রোপণ করেন।

এরপর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। সভায় পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের ৭ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, আগস্ট ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ অবদান ও চৌকস দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে রেঞ্জ ডিআইজি আকস্মিকভাবে শেরপুর সদর থানা পরিদর্শন করেন। ওইসময় তিনি সেবাপ্রার্থীদের সাথে সরাসরি কথা বলে সেবার মান পর্যবেক্ষণ করেন এবং থানার দাপ্তরিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। জনগণকে দ্রুত ও জনবান্ধব সেবা প্রদানের নির্দেশ দিয়ে তিনি, উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Need Ads