ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নির্ব‍াচনী সহিংসতায় ইউএনও আহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৬ ১০:২০ অপরাহ্ণ

Sribardi UNO

ছবি : জুবাইদুল ইসলাম।

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের হামলায় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিন আহত হয়েছেন। ওই সময় তার গাড়িচালক মোঃ মিন্টু মিয়াও (২৮) আহত হন। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া মাদ্রাসা কেন্দ্রে গোলযোগের খবর পেয়ে ইউএনও হাবিবা শারমিন স্ট্রাইকিং ফোর্সসহ ওই কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ওইসময় কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে ফিরে আসার সময় দুর্বৃত্তরা ইউএনও’র গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে ইটের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে র‌্যাব ও বিজিবি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!