ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরিব শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর

খবর টি পড়েছেন : ১৮০
গরিব শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : টাকার অভাবে অল্প বয়সী শিক্ষার্থীরা যেন আর ঝরে না পড়ে- ওই কারণে সরকার একটি বিমা পলিসি চালু করতে চাইছে। মুজিববর্ষকে সামনে রেখে এর নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’। ওই বিমা পলিসির প্রিমিয়াম হবে মাসে ২৫ টাকা, বছরে ৩০০ টাকা। আর বিমার অঙ্ক ধরা হয়েছে ১ লাখ টাকা।

Shamol Bangla Ads

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক, শিক্ষা মন্ত্রণালয়, আইডিআরএসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গত সপ্তাহে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৈঠক করেছে। এতে কিছু পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক শিক্ষাবিমার বিষয়টিকে স্কুল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত করতে চায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ২৪ লাখ ৩১ হাজার ৬০২টি স্কুল ব্যাংকিং হিসাব রয়েছে, আর জমা আছে ১ হাজার ৭৬৩ কোটি টাকা।

২০২১ সালের ১৭ মার্চ মুজিববর্ষ শেষ হবে। মুজিববর্ষ থাকতে থাকতেই পলিসিটি চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

Shamol Bangla Ads

আইডিআরএ’র চেয়ারম্যান এ কে এম মোশারফ হোসেন বলেন, ‘ছোট শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখাতে স্বার্থেই চালু করা হচ্ছে ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’।

এতে বলা হয়েছে, মা-বাবা অথবা অভিভাবক মারা গেলে বিমা পলিসি মেয়াদোত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের দেয়া হবে মাসে ১ হাজার টাকা করে। শিক্ষার্থীর বাবা অথবা মা বিমাগ্রহীতা হবেন।

৫-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা প্রস্তাবিত বিমা পলিসির আওতায় আসবে। শিক্ষার্থীদের পক্ষে পলিসি করবেন তাদের বাবা, মা অথবা অভিভাবক। তাদের বয়স হতে হবে ২৫ থেকে ৬৫ বছর। প্রিমিয়ামের টাকা নেয়া হবে ব্যাংকের মাধ্যমে। পলিসি হবে ১ থেকে ১২ বছর মেয়াদি। আর শিক্ষার্থীর বয়স ১৮ ও বিমাগ্রহীতার বয়স ৬৫ বছর হয়ে গেলেই পলিসি মেয়াদোত্তীর্ণ বলে বিবেচিত হবে।

বাংলাদেশ ব্যাংক, শিক্ষা মন্ত্রণালয়, আইডিআরএসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গত সপ্তাহে ওই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি বৈঠক করেছে। বাংলাদেশ ব্যাংক শিক্ষাবিমার বিষয়টিকে স্কুল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত করতে চায়। আইডিআরএ ১০টি বিমা কোম্পানির মাধ্যমে এই বিমা চালুর পরিকল্পনা করছে, যা পরে বাড়তে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় নতুন হাইকমিশনার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads