ads

রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমদানির খবরে একদিনেই পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

খবর টি পড়েছেন : ৮৮৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। ৭ ডিসেম্বর রবিবার খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকায়। অথচ একদিন আগে শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়।

Shamol Bangla Ads

ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ আসার পাশাপাশি ভারত থেকে আইপি (আমদানি অনুমতি) অনুমোদনে সরকারের ঘোষণার প্রভাব পড়েছে বাজারে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আড়তদার মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজ শেষের দিকে এ কারণে দাম কিছুটা বেড়েছে। রবিবার খাতুনগঞ্জে ৯০ টাকা থেকে ১০০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ আগের দিন শনিবার এর আগে শুক্র ও বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে এক দিনেই কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা করে কমেছে।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে আগে ৭ মাসের মতো জোগান দেওয়া যেত। বর্তমানে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে। বলা যায়, এ বছরের পুরোটাই দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল দেশের মানুষ। বাজারে সরবরাহ ছিল স্বাভাবিক। এ কারণে দাম বাড়েনি। এরই মধ্যে দেশে মুড়িকাটা পেঁয়াজ কৃষকরা ক্ষেত থেকে তুলতে শুরু করেছে। কিছু কিছু পেঁয়াজ বাজারে আসছে। আগামী ৭-১০ দিন পর ব্যাপক আকারে বাজারে আসবে মুড়িকাটা পেঁয়াজ। তখন দাম আরও কমে আসবে।’

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী নুরুল আমিন বলেন, আগে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি করা পেঁয়াজের ওপর দেশের বাজার নির্ভরশীল ছিল। ওই সময়ে দেশে প্রায় তিন থেকে চার লাখ মেট্রিক টন পেঁয়াজ ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এবার ডিসেম্বরে এসে কিছু পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। শুনেছি, দেশে এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে- আশা করছি আগামী বছর থেকে দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না।

এদিকে, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। খুচরা বাজারে এখনও ১৩০ টাকা থেকে ১৪০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি পরবর্তী সংবাদ টানা তিন দিন পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads