স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ মার্চ সোমবার দুপুরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় বাসস্ট্যান্ডের উত্তর পাশের ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকেলে জেলা সদর হাসপাতালে উদ্ধারকৃত নবজাতকের মরদেহের ময়নাতদন্ত হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, সদ্যকাটা নাভিসহ উদ্ধারকৃত নবজাতকের মরদেহটি কন্যা শিশুর। অপরিপক্ক অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ছিল মরদেহটি। কেউ হয়তোবা নবজাতকটির মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




