স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের দমদমা জেলা কারাগার মোড়ে প্রতিষ্ঠিত এম.এ পাবলিক স্কুলের প্রথম দফায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, সহকারী প্রধান শিক্ষক মিনাল কান্ত মোদক, সিনিয়র সহকারী শিক্ষক আবুবর রহমান, মাসুদুল আলম সরকার, প্রধান কারারক্ষী বাবুল মিয়া, বিদায়ী শিক্ষার্থী সাবিব আল সাদী ও দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুন নাহার স্মৃতি। সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবক আলহাজ্ব মোশারফুল ইসলাম মাস্টার, পরিচালক ফারুক আহমেদ, নার্গিস আক্তার মনখোশ, নাসরিন আক্তার ও সেলিনা আক্তার লাকী, আলহাজ্ব মোঃ আমানুল্লাহ, আলহাজ্ব মোতালেব আলী সরকার, মোঃ ফরিদ উদ্দিন সরকার, আমিনুল ইসলাম তারা, রফিকুল ইসলাম আকন্দ, গোলাম রব্বানী, আবু শামা, আবুল কাশেম আকন্দ, মাওলানা মোঃ আব্বাস আলী ও এলাকার সমাজসেবক, অভিভাবকসহ শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ প্রতিষ্ঠান থেকে এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ জন পরীক্ষার্থী। আর এবার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী।




